ডেস্ক রিপোর্ট

২৭ আগস্ট ২০২১, ১১:৫১ অপরাহ্ণ

ব্যাটারিচালিত যানবাহন চলাচলে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

আপডেট টাইম : আগস্ট ২৭, ২০২১ ১১:৫১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ব্যাটারি রিকশা, ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন চলাচলে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার ও নকশা আধুনিকায়ন এবং নীতিমালা প্রনয়ণ করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান করার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। নতুন কর্মসূচি মধ্যে আছে ১১ সেপ্টেম্বর ঢাকায় প্রকৌশলী, মেকানিক, চালকদের নিয়ে মতবিনিময়সভা ও ২৫ সেপ্টেম্বর ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক শ্রমিক সমাবেশ।

রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার (২৭ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় ২৩/২ তোপখানা রোডস্থ বাসদ ভবনের নিচ তলায় সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিনিধি সভা থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর নেতা তানভীর আহমেদ নাঈম।সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর কেন্দ্রীয় সভাপতি ও স্কপের শীর্ষ নেতা কমরেড রাজেকুজ্জামান রতন, রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ এর আহ্বায়ক খালেকুজ্জামান লিপন, সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন, ঢাকা মহানগর ও জেলা প্রতিনিধি আফজাল হোসেন, মনির হোসেন মলি, তানভীর আহমেদ নাঈম, বাবু হাসান, মো: সুমন, জাহাংগীর হোসেন, সেকান্দার আলী, জিল্লুর রহমান(মাস্টার), আলী আকবর, মো:জালাল, মো: রহমাতুল্লাহ, শহীদুল ইসলাম, মো:হাবু মিয়া। প্রতিনিধি সভা সন্চালনা করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ও সংগ্রাম পরিষদ মহানগর নেতা এড. ফারুখ হোসেন।

সমাবেশ বক্তাগন বলেন, সারাদেশে প্রায় ৫০ লাখ শ্রমিক ব্যাটারিচালিত রিক্সা, ইজিবাইক, রিক্সা ও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে এবং এটা সাধারণ মানুষের একমাত্র বাহন। এই সব রিক্সা, ভ্যান ও ইজিবাইক যাত্রী পরিবহণ, পণ্য পরিবহণ এমনকি রোগী পরিবহনের ক্ষেত্রে দেশের সর্বত্র ব্যবহৃত হয়। বিদ্যুৎচালিত বলে এই সব বাহন শব্দ দূষণ কিংবা পরিবেশ দূষণ করে না। ছোট ছোট গলিপথে চলাচল করতে পারে এবং ভাড়া কম বলে এই সব বাহন দ্রুত সারা দেশে প্রয়োজনীয় ও জনপ্রিয় বাহনে পরিণত হয়েছে।কোন বিবেচনা বা বিকল্প ব্যবস্থা না করে রিক্সা বন্ধ করে দিলে ৫০ লাখ রিকশা, ব্যাটারি রিকশা ও ভ্যান, ইজিবাইক চালক বেকার ও কর্মহীন হয়ে পড়বে ও তাদের উপর নির্ভরশীল প্রায় আড়াই কোটি মানুষ বা তাদের পরিবার পরিজন জীবন- জীবিকা হুমকির মধ্যে পড়বে।

সমাবেশে বক্তাগন জাতীয় অর্থনীতির ও আড়াই কোটি মানুষের জীবন জীবিকা স্বার্থে ব্যাটারিচালিত যানবাহনের চলাচলের সরাকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ব্যাটারি রিকশা, ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহনের কাঠামোগত পরিবর্তন ও ব্রেক পদ্ধতির আধুনিকায়ন করে এই যানবাহনকে নিরাপদ করে লাইসেন্স প্রদানসহ সংগ্রাম পরিষদ ঘোষিত ৪ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

৪ দফা দাবিতে পববর্তী কর্মসূচি:

·১১ সেপ্টেম্বর শনিবার সকাল ১০.৩০ টায় সেগুনবাগিচাস্থ স্বাধীনতা হলে জাতীয় রাজনৈতিক ও ট্রেড ইউনিয়ন নেতৃত্ব, জাতীয় পরিবহন শ্রমিক নেতৃত্ব, প্রকৌশলী, সাংবাদিক, মেকানিক, চালক-মালিক-যাত্রী প্রতিনিধিদের নিয়ে‘ ব্যাটারি চালিত যানবাহন উচ্ছেদ নয় সাধারণ যাত্রী ও শ্রমিকদের স্বার্থে আধুনিকায়ন চাই‘ শীর্ষক মতবিনিময় সভা এবং

·২৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন