ডেস্ক রিপোর্ট

১৮ আগস্ট ২০২১, ১:১০ অপরাহ্ণ

আফগানে যাওয়া মার্কিন ইতিহাসে খারাপ সিদ্ধান্ত : ডোনাল্ড ট্রাম্প

আপডেট টাইম : আগস্ট ১৮, ২০২১ ১:১০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তানে যাওয়া ছিল মার্কিন ইতিহাসে সবচেয়ে খারাপ সিদ্ধান্ত। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে এমন মন্তব্য করেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্রের এই সাবেক প্রেসিডেন্ট। খবর বিবিসির।

ট্রাম্প বলেন, আমরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করেছি, সেখানে ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে, বহু মানুষের প্রাণ গেছে। তিনি বলেন, এটি টুকরো টুকরো হয়ে গেছে, পুনরায় নির্মাণ করতে হবে।

আফগানিস্তান ইস্যুতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কঠোর সমালোচনাও করেন ট্রাম্প। তিনি দাবি করেন, তিনি সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে নিশ্চয়ই অন্যভাবে কাজ করতেন।

শেয়ার করুন