ডেস্ক রিপোর্ট
১৪ আগস্ট ২০২১, ৫:০৯ অপরাহ্ণ
জয়পুরহাট জেলা প্রতিনিধি :: খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে মৌলবাদী সন্ত্রাসী হামলায় মন্দির, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে জয়পুরহাট জেলা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার ( ১৪ আগস্ট) বেলা ১১ টায় জয়পুরহাট চিনিকল সড়ক থেকে বের হয়ে প্রধান প্রধান সড়কে মিছিল প্রদক্ষিণ করে জেলা বাসদ কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বাসদ আহ্বায়ক কমরেড ওয়াজেদ পারভেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া জেলা বাসদ এর সমন্বয়ক কমরেড অ্যাডঃ সাইফুল ইসলাম পল্টু, জয়পুরহাট জেলা বাসদ সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, বাসদ সদস্য উৎপল দেবনাথ, জেলা সদস্য সুন্দরী ওরাঁও প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, অতীতের কোনো ঘটনার বিচার না হওয়া, সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার নিশ্চয়তার প্রতি সরকারের উদাসীনতা ও অপরাধীদের উৎসাহিত করার কারণে এসব ঘটনা বারবার সংঘটিত হচ্ছে।
সরকার, প্রশাসন ও বিচার ব্যবস্থার ব্যবস্থার কাছে আমরা দাবি জানাই, খুলনার শিয়ালী গ্রামের ঘটনাসমূহ তদন্তপূর্বক দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। করোনাকালী সময়ে কর্মহীন অসময়ে মানুষ কাজ হারিয়ে দিশেহারা এর মধ্যে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ফলে দ্রুতি বাজার সিণ্ডিকেট বন্ধ করতে হবে।
বক্তারা অসহায় কর্মহীন হতদরিদ্র মানুষকে আর্থিক প্রণোদনা দাবি জানান