ডেস্ক রিপোর্ট

৯ আগস্ট ২০২১, ১১:১৫ অপরাহ্ণ

শিয়ালীতে সাম্প্রদায়িক হামলার বিচার ও শাস্তি দাবী বাসদ খুলনা শাখার

আপডেট টাইম : আগস্ট ৯, ২০২১ ১১:১৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, খুলনা জেলা কমিটির সমন্বয়ক কমরেড জনার্দন দত্ত নাণ্টু, সদস্য কমরেড আব্দুল করিম, কমরেড প্রলয় মজুমদার, কমরেড কোহিনুর আক্তার কনা, কমরেড রবিন মন্ডল ও কমরেড সনজিত মন্ডল এক বিবৃতিতে গত শনিবার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

একই সাথে ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান নেতৃবৃন্দ।

মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত ধর্মনিরপেক্ষ চেতনাকে বিসর্জন দিয়ে রাজনীতিতে ধর্মের ব্যবহারের মাধ্যমে আজ মৌলবাদীগোষ্ঠীকে শক্তিশালী করা হয়েছে। সুতরাং সম্পাদ্রায়িকতা প্রতিরোধ করে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা পুনর্বার বাস্তবায়ন করতে হলে সকল বুর্জোয়া ও সাম্প্রদায়িক শক্তিকে বর্জন করে বাম গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

শেয়ার করুন