ডেস্ক রিপোর্ট

১৪ আগস্ট ২০২১, ১১:২৩ অপরাহ্ণ

শিয়ালীর ঘটনার প্রতিবাদে খুলনায় যুব মৈত্রীর মানববন্ধন ও সমাবেশ

আপডেট টাইম : আগস্ট ১৪, ২০২১ ১১:২৩ অপরাহ্ণ

শেয়ার করুন

খুলনা প্রতিনিধি:: খুলনা জেলার রূপসা উপজেলায় শিয়ালী গ্রামে সাম্প্রদায়িক সহিংসতার তান্ডবে হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর, দোকানপাট ভাংচুর ও সম্পদ লুটের প্রতিবাদে ও চিহ্নিত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে খুলনায় যুব মৈত্রীর মানববন্ধন ও সমাবেশ।

আজ শনিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে বাংলাদেশ যুব মৈত্রী, খুলনা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন যুব মৈত্রী, খুলনা জেলা শাখার সভাপতি প্রভাষক রেজওয়ান রাজা।

মানববন্ধন-সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিপংকর সাহা দিপু ও কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও
খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম।

নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে অসাম্প্রদায়িক সমাজ গঠনের ক্ষেত্রে প্রধান অন্তরায় সাম্প্রদায়িকীকরণ। সেই সাম্প্রদায়িক অপশক্তির শিকড় উপড়ে ফেলতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে এক হতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন পার্টির খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম, জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড খলিলুর রহমান, বাংলাদেশ যুব মৈত্রীর খুলনা জেলা সাধারণ সম্পাদক এড. কামরুল হোসেন জোয়াদ্দার, সহ-সভাপতি প্রভাষক গৌতম কুমার কুন্ডু, প্রভাষক জাহাঙ্গীর আলম, অজয় দে, সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড নারায়ণ সাহা, যুব মৈত্রীর জেলা কোষাধ্যক্ষ কৃষ্ণ কান্তি ঘোষ, ছাত্র মৈত্রীর সাবেক মহানগর আহ্বায়ক জগদীশ চন্দ্র ম-ল, যুব মৈত্রী নেতা ও ইউপি সদস্য সরদার আব্দুর রহমান, শ্রমিক নেতা অনিল দে।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন এড. মেহেদী ইনছান মোড়ল ও মহানগর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ।

মানববন্ধন-সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর খুলনা জেলা কমিটির সাবেক সহ-সভাপতি নাইমুর রাকিব উজ্জল।

শেয়ার করুন