ডেস্ক রিপোর্ট

২৩ এপ্রিল ২০২২, ৫:২৬ অপরাহ্ণ

চবি ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানোয় ছাত্র ফ্রন্টের নিন্দা

আপডেট টাইম : এপ্রিল ২৩, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানোর সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন ফি ২০০ টাকা বাড়িয়ে ৭৫০ টাকা করার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। বিবৃতিতে অবিলম্বে এই বর্ধিত ফি প্রত্যাহারের দাবিও জানানো হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক ইসরাত হক জেরিন ও সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ এক যুক্ত বিবৃতিতে জানান, একদিকে করনাকালীন সংকট ও দেশব্যাপী শিক্ষার ক্রমাগত বাণিজ্যিকীকরণের ফলে সারাদেশে শিক্ষার্থীরা ঝড়ে পড়ছে, শিক্ষার ব্যয় বহন করতে পারছেনা, শিক্ষার ব্যয় পরিবার ও শিক্ষার্থীদের মাথার উপর এক অসহনীয় চাপ ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানোর এমন সিদ্ধান্ত অত্যন্ত নিন্দনীয় এবং এতে প্রশাসনের শিক্ষাকেন্দ্রিক ব্যাবসায়িক মনস্তত্বই স্পষ্ট হয় বলে আমরা মনে করি।

যৌক্তিক কোনো কারণ না দেখিয়েই এই ধরনের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রশাসনিক স্বেচ্ছাচারিতার দৃষ্টান্ত। করোনাকালীন ধাক্কা সামলাতে গিয়ে পরিবারগুলোর আয় কমেছে, চাকরী হারিয়েছে অনেকে। এমতাবস্থায় প্রশাসনের দায়িত্ব ছিলো শিক্ষার্থীদের পাশে থাকা, শিক্ষার্থীদের উপর শিক্ষার ব্যয় সংক্রান্ত অনাকাঙ্ক্ষিত চাপের নিষ্পত্তি করা। কিন্তু আমরা দেখছি প্রশাসন উল্টো আবেদন ফি বাড়ানোর মাধ্যমে শিক্ষার্থীদের উপর আরো বেশী দুশ্চিন্তা ও চাপের সৃষ্টি করেছে। এর আগে আমরা দেখেছি প্রশাসন হলের ডাইনিং ও ক্যান্টিনগুলোতে খাবারের দাম বাড়িয়েছে। শিক্ষার্থীদের কথা না ভেবে অগণতান্ত্রিক ও অন্যায্য এবং দায়সারা সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার সেই একিরকম ঘটনা আমরা দেখছি ভর্তির আবেদন ফি বৃদ্ধির ঘটনায়। এর ফলে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে আর্থিক বৈষম্যের সৃষ্টি হবে এবং বিপুল অংশের শিক্ষার্থী বিশেষ করে প্রান্তিক নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের অনেকেই শুধুমাত্র অর্থ জোগানের অভাবে পরীক্ষায় অংশ নিতে পারবেনা বলে আমরা মনে করি। একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র অর্থ তাকে আলাদা করে দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় মধ্যে ফেলবে, এই ধরনের সম্ভাবনা আমাদেরকে শঙ্কিত করে এবং আমরা মনে করি তা শিক্ষা বাণিজ্যিকীকরণ ও সংকোচনের পথকেই মূলত সুগম করবে।

শিক্ষাক্ষেত্রে এই বৈষম্য, শিক্ষা সংকোচন ও বাণিজ্যিকীকরণের সকল নীতি পরিহার করে শিক্ষাকে আরো বেশী অবারিত করে শিক্ষার্থীবান্ধব ও গণতান্ত্রিক আচরণ করার জন্য আমরা প্রশাসনের নিকট আহবান জানাই।

নেতৃবৃন্দ দাবি জানান, অবিলম্বে আবেদন ফি বাড়ানোর এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

এক টাকাও বাড়তি আবেদন ফি শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেয়া যাবেনা। নতুবা শিক্ষার্থীদের সাথে নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এই বর্ধিত আবেদন ফি প্রত্যাহারের দাবিতে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

শেয়ার করুন