ডেস্ক রিপোর্ট
১১ আগস্ট ২০২১, ১১:১৯ অপরাহ্ণ
জেলা প্রতিনিধি, জয়পুরহাট :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি এর আয়োজনে “মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট জেলায় সামাজিক বনায়ন কর্মসূচি পালন করা হয়।
বুধবার ( ১১ আগস্ট) বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সহিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও পুনাকের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ। পরে জয়পুরহাট জেলা পুলিশ লাইনস-এ ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এবং জয়পুরহাট জেলার পুলিশ নারী কল্যাণ সমিতি সভানেত্রী ডা. রেবেকা শারমিন।
এসময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপারমোঃ তরিকুল ইসলাম, তাঁর সহধর্মীনি মিসেস জীবন নাহার নাসরিন(জেমি)সহ জেলা পুলিশ ও পুনাকের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।