ডেস্ক রিপোর্ট
২ আগস্ট ২০২১, ১:১৬ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: দক্ষিণ সুরমার জৈনপুর এলাকার ২নং বরইকান্দি ইউনিয়ন পরিষদ এর ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার,জৈনপুর এর সনামধন্য সংগঠন চলন্তিকা ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা,বৃহত্তর জৈনপুর পঞ্চায়েত কমিটির প্রবীণ সালীশ ব্যক্তিত্ব ও সামাজিক সংগঠক জনাব কামাল উদ্দিন আহমেদ বার্ধক্য জনিত কারণে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।
উনার দ্রুত সুস্থতা কামনায় বৃহত্তর জৈনুপুর এলাকাবাসী সহ সকলের কাছে উনার পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন উনার বড় ছেলে বাংলাদেশ আওয়ামী লীগ, ৮নং ওয়ার্ড, বরইকান্দি ইউনিয়ন এর যুগ্ম-সাধারণ সম্পাদক আফতাবুল কামাল রেকি।