ডেস্ক রিপোর্ট

২৬ জুলাই ২০২১, ২:৫৯ অপরাহ্ণ

১০ আগস্ট থেকে বিদেশিরাও ওমরাহ করতে পারবেন

আপডেট টাইম : জুলাই ২৬, ২০২১ ২:৫৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আগামী ১০ আগস্ট থেকে আবার সৌদি আরবের বাইরের দেশের বাসিন্দারা ওমরাহ পালন করতে পারবেন।

সৌদি সরকার রবিবার ওমরাহ পুনরায় চালুর ঘোষণা দেয় বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে।

বর্তমানে সৌদির নাগরিক এবং দেশটিতে বসবাসকারীরা ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন।

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বিদেশিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের অনুমতি দেয়নি সৌদি আরব। এমনকি হজের সময়ও অনুমতি দেওয়া হয়নি।

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী পর্ষদের প্রধান আবদুল রহমান আল সুদাইস ওমরাহ পালনকারী এবং মুসল্লিদের গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন।

এর আগে চলতি মাসের শুরুতে হজ পালনকে সামনে রেখে ওমরাহ হজের আবেদন গ্রহণ বন্ধ রাখে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

উল্লেখ্য, করোনা মহামারীর মধ্যে টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজ পালন বন্ধ রেখেছিল সৌদি আরব। শুধু সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসকারীরা হজ করার সুযোগ পেয়েছেন।

সৌদি আরবে এখন পর্যন্ত ৫ লাখ ১৮ হাজার ১৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮ হাজার ১৬৭ জনের।

শেয়ার করুন