ডেস্ক রিপোর্ট

২৬ জুলাই ২০২১, ১:৩১ অপরাহ্ণ

সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিত করলো হাইকোর্ট

আপডেট টাইম : জুলাই ২৬, ২০২১ ১:৩১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ বৃদ্ধির কারণে সিলেট-৩ আসনের উপনির্বাচন ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট।

সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল বেঞ্চ এই স্থগিতাদেশ দেয়।

সাতজন ভোটার এবং ছয়জন আইনজীবী এই রিট আবেদন করেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে শূন্য হওয়া সিলেট-৩ আসনে আগামী ২৮ জুলাই উপনির্বাচনে ভোটগ্রহণের তারিখ রেখে তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

শেয়ার করুন