ডেস্ক রিপোর্ট

১৭ জুলাই ২০২১, ৬:৫৮ অপরাহ্ণ

কুড়িগ্রামে বাসদের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ণ কর্মসুচি উদ্বোধন

আপডেট টাইম : জুলাই ১৭, ২০২১ ৬:৫৮ অপরাহ্ণ

শেয়ার করুন

কুড়িগ্রাম প্রতিনিধি:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কুড়িগ্রাম জেলার নতুন সদস্য সংগ্রহ ও নবায়ণ কর্মসুচি উদ্বোধন৷

আজ শনিবার (১৭ জুলাই ২০২১) সকাল ৮ টায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলার জিরো পয়েন্টে উভয় উপজেলা থেকে কৃষক-শ্রমিক ও ছাত্রদের বাসদের ফর্ম পুরন করার মাধ্যমে সদস্য সংগ্রহ কর্মসুচি শুরু হয়৷

সদস্য সংগ্রহ কর্মসুচিতে উপস্থিত থেকে সদস্য সংগ্রহ কর্মসুচি উদ্বোধন করেন বাসদ কুড়িগ্রম জেলা সমন্বয়ক ফুলবর রহমান এ সময় নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলা বাসদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

বাসদ নেতা ফুলবর রহমান বলেন, করোনা মহামীরীকালে সমাজের বৈষম্য আরও স্পস্ট হয়েছে এখানে ধনী তোষণের নীতিতে রাষ্ট্র পরিচালিত হচ্ছে তাই এই বৈষম্যর সমাজ পরিবর্তন করে ৷ শোষণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় বাসদের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে৷

শেয়ার করুন