ডেস্ক রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৩, ৬:২২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: কাজ,খাদ্য ও রেশনি এবং গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট গাবতলী উপজেলা শাখার উদ্যোগে আজ, বুধবার, ১৮ অক্টোবর, বিকাল ৪:০০টায় গাবতলী সিএনজি স্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট গাবতলী গাবতলী উপজেলা শাখার সভাপতি কৃষক নেতা দেলোয়ার হোসেনের, বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা সাবেক সদস্যসচিব বাসদ নেতা সাইফুজ্জামান টুটুল, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক কৃষক নেতা শহিদুল ইসলাম, গাবতলী উপজেলা নেতৃবৃন্দ প্রমূখ।
অন্যন্য নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের জনগণ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। বুর্জোয়া লুটেরা গোষ্টী সাম্রাজ্যবাদী শক্তিকে সন্তুষ্ট করে ক্ষমতাকেন্দ্রীক কামড়াকামড়িতে ব্যস্ত অথচ জনজীবনের সংকট আকাশচুম্বি, চাল-ডাল- চিনি- আলু -পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। আর একদল সম্পদের পাহাড় গড়ে তুলছে। ১৯৭১ সালের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের বাংলাদেশ, বিজয়ের বাংলাদেশ আজ দুঃস্বপ্নের বাংলাদেশে পরিণত হয়েছে। সরকার যদি ঘুষ, দুনীতি, লুটপাট বন্ধ করতো তাহলে সার কারখানা বন্ধ করতে এবং সারের দাম বৃদ্ধি করবার প্রয়োজন হত না। চাল, ডাল, তেল, নুন, পেয়াজ, চিনি, ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বেড়েই মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রনে সরকার শুধু ব্যার্থই নয় বরং পৃষ্ঠপোষকতা করছেন। ভিজিডি, ভিজিএফ, টিআর, কাবিখাসহ বিভিন্ন গ্রামীন প্রকল্পে দুর্নীতি ও দলীয়করনের মাধ্যমে এই প্রকল্পের সুফল গ্রামীন দরিদ্র জনগোষ্ঠি পাচ্ছে না।
ফলে নেতৃবৃন্দ এই সংকট নিরসনে সর্বস্তরের কৃষক-ক্ষেতমজুর আপামর জনসাধারণকে খাদ্য,কাজ,রেশন, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।