ডেস্ক রিপোর্ট
১২ জুলাই ২০২১, ৭:৪৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে সারা দেশে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
সোমবার (১২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে রেলমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেনের টিকিট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোনো টিকিট দেয়া হবে না। পরবর্তী সিদ্ধান্ত প্রজ্ঞাপনের আলোকে দেয়া হবে।