ডেস্ক রিপোর্ট

১২ জুলাই ২০২১, ৪:২৪ অপরাহ্ণ

ইতিহাস গড়ে ইউরো সেরা ইতালিয়ান গোলরক্ষক

আপডেট টাইম : জুলাই ১২, ২০২১ ৪:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে টাইব্রেকারের নায়ক ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা। দুটি শট ঠেকিয়ে দিয়ে ইতালিকে ৫৩ বছর পর ইউরো শিরোপা পুনরুদ্ধারে এগিয়ে দেন তিনি।

এছাড়াও পুরো টুর্নামেন্টেই ইতালিকে মাত্র চারটি গোল হজম করালেন তিনি। গ্রুপ পর্বে ছিলেন ক্লিনশিট। এরপর দ্বিতীয় রাউন্ড থেকে প্রতি রাউন্ডেই ১টি করে গোল হজম করেছেন তিনি। সব মিলিয়ে মাত্র চারবার দোনারুম্মাকে পরাস্ত করতে পেরেছিল প্রতিপক্ষের ফুটবলাররা।

পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে দোনারুম্মা। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে রুখে দিয়েছেন দুটি পেনাল্টি শট। ইংলিশদের চতুর্থ শট নিতে আসা জডান সানচোর শট রুখে দেন ইতালিয়ান গোলরক্ষক। এরপর ইংল্যান্ডের হয়ে শেষ শট নিতে আসা বুকায়ো সাকাকে দুই হাত দিয়ে রুখে দেন দোনারুম্মা। আর তাতেই ৫৩ বছর পর ইউরোপ সেরার মুকুট পুনরুদ্ধার করল ইতালি।

শুধু ফাইনালেই নয়, সেমিফাইনালে আজ্জুরিদের জয়ের নায়কও ছিলেন দোনারুম্মাই। ২২ বছর বয়সী এই গোলরক্ষক স্পেনের বিপক্ষেও দুটি সেভ দিয়ে দলকে টাইব্রেকারে জয় এনে দিয়েছিলেন তিনি।

এতে শুধু গোল্ডেন গ্লাভসই নয়, টুর্নামেন্ট সেরার পুরস্কার গোল্ডেন বলও উঠলো দোনারুম্মার হাতে। ইতিহাসে এবারই প্রথম কোন গোলরক্ষকের হাতে উঠলো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। ১৯৯৬ সালের ইউরো থেকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করা হয়ে আসছে।

এর আগে ১৯৯৬ সালে জার্মানির ম্যাথিয়াস সাম্মার, ২০০০ সালে ফ্রান্সের জিনেদিন জিদান, ২০০৪ সালে গ্রীসের থিওডোরোস জাগোরাকিস, ২০০৮ সালে স্পেনের জাভি হার্নান্দেজ, ২০১২ সালে স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা এবং ২০১৬ সালে ফ্রান্সে অ্যান্তোনিও গ্রিজম্যান জিতেছিলেন এই পুরস্কার।

শেয়ার করুন