ডেস্ক রিপোর্ট
২০ মার্চ ২০২২, ১১:৫২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: জাতীয় প্রেসক্লাবে আন্দোলনরত অবস্থায় মনিজা রহমান গার্লস স্কুলের শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
আজ রোববার (২০ মার্চ ২০২২) এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক শোভন রহমান এক যুক্ত বিবৃতিতে বলেন, দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের পদত্যাগ এবং এসএসসি’র রেজিস্ট্রেশন নিয়ে দুর্নীতি করায় সৃষ্ট ভোগান্তি নিরসন করে অবিলম্বে এসএসসি রেজিস্ট্রেশন নিশ্চিত করার দাবিতে আজ ২০ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান গ্রহণ করেছিল পুরান ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত মনিজা রহমান গার্লস স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগণ। শান্তিপূর্ণ আন্দোলনে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক উপস্থিত হলে তার উস্কানিতে শিক্ষার্থীদের ওপর পুলিশ বেধরক লাঠিচার্জ করে। এই হামলায় অরায় ১০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। শিক্ষক এবং অভিভাবকরাও হামলা থেকে রেহাই পাননি। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। স্কুল শিক্ষার্থীদের ওপর এরকম আক্রমণ রাষ্ট্রের পুলিশি চরিত্রকেই আরও স্পষ্ট করে তুলেছে।
নেতৃবৃন্দ বলেন, প্রধান শিক্ষকের দুর্নীতির কারণে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীর এসএসসি পরিক্ষার রেজিস্ট্রেশন আজ অনিশ্চিত। অথচ সেই দুর্নীতিবাজ শিক্ষককে বাঁচাতে স্কুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করতেও পুলিশ কুণ্ঠাবোধ করেনি। এটাই এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এর আসল চেহারা।
নেতৃবৃন্দ অবিলম্বে দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন এবং তার দুর্নীতির ফলে সৃষ্ট জটিলতার ভোগান্তিহীন সমাধানের দাবি করেন। পাশাপাশি হামলার সাথে জড়িত পুলিশ সদস্যদেরও বিচার দাবি করেন তারা।