ডেস্ক রিপোর্ট

৪ জুলাই ২০২১, ৬:৪৭ অপরাহ্ণ

লকডাউনে ব্যাটারি রিকশা আটক ও চালকদের হয়রানি বন্ধের দাবি শ্রমিক ফ্রন্টের

আপডেট টাইম : জুলাই ৪, ২০২১ ৬:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: চলমান লকডাউনে সিলেট নগরীতে ব্যাটারি রিকশা চলাচলে বাধা, আটক ও চালকদের হয়রানি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখা।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখা আহ্বায়ক আবু জাফর ও যুগ্ম আহবায়ক প্রণব জ্যোতি পাল আজ রোববার (০৪ জুলাই ২০২১ ) এক বিবৃতিতে এই আহবান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, করোনায় বিপর্যস্থ শ্রমজীবী মানুষ। বিভিন্ন পেশা থেকে ছাঁটাইকৃত শ্রমজীবী মানুষ স্বকর্মসংস্থানে ব্যাটারি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছে। তাছাড়া লকডাইন সফল করতে হলে প্রয়োজন শ্রমজীবী মানুষের ঘরে ঘরে খাবার ও নগদ অর্থ সহযোগিতা প্রদান করা কিন্তু এবারের লকডাইনে পূর্বে শ্রমজীবী মানুষদের সেই সহযোগীতাও করা হয়নি।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ট্রাফিক কর্তৃক আটক ব্যাটারি রিকশা বিপরীতে রেকার বিল নামক একটি স্লিপ ধরিয়ে দেয়া হয়। পরবর্তীতে চালক ৫০০ টাকা ফি দিয়ে আটক রিকশা নিয়ে আসে। তাছাড়া সিটি কর্পোরেশন কর্তৃক আটক অটোরিকশার কোন স্লেপ দেয় হচ্ছে না।

নেতৃবৃন্দ বলেন, করোনাকালীন সময়ে নগরীতে ব্যাটারি রিকশা চলাচলে বাধা, আটক ও চালকদের হয়রানি বন্ধের আহবান জানান এবং অবিলম্বে আটক ব্যাটারি রিকশা ছেড়ে দোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।

শেয়ার করুন