ডেস্ক রিপোর্ট

৩০ মে ২০২১, ৯:৪৩ অপরাহ্ণ

সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ আগামীকাল

আপডেট টাইম : মে ৩০, ২০২১ ৯:৪৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সাংবাদিক রোজিনা ইসলামের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, তাকে হেনস্তাকারী আমলা-পুলিশের শাস্তি, ডিজিটাল নিরাপত্তা আইন ও অফিসিয়াল সিক্রেসি এ্যাক্ট বাতিল এবং বাক-ব্যক্তি-সংবাদপত্রের স্বাধীনতায় সরকারি হস্তক্ষেপ বন্ধের দাবিতে আগামীকাল ৩১ মে ২০২১ সোমবার বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয়ভাবে আগামীকাল সকাল সাড়ে এগারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে আগামীকালের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে সফল করার জন্য জোটের সকল নেতা-কর্মী ও গণতন্ত্রমনা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন