ডেস্ক রিপোর্ট

২৬ মে ২০২১, ১১:২৭ অপরাহ্ণ

বাজেটে ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে বরিশালে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

আপডেট টাইম : মে ২৬, ২০২১ ১১:২৭ অপরাহ্ণ

শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: জাতীয় বাজেটে ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করাসহ স্বাস্থ্যবিধি মেনে ও ভ্যাকসিন নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

আজ বুধবার সকাল ১১টায় অশ্বিনী কুমার হলচত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর উদ্যোগে অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে ও ভ্যাক্সিনেশন নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ও জাতীয় বাজেটে ২৫ ভাগ শিক্ষাখাতে বরাদ্দের দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার সভাপতি সাগর দাস আকাশ ও পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ। বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য বদরুদ্দোজা সৈকত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্র ফ্রন্ট বরিশাল মহিলা কলেজ শাখার সংগঠক অদিতি ইসলাম, মারিয়া আক্তার, মহানগর শাখার সদস্য লামিয়া সাইমুন প্রমুখ।

বক্তারা বলেন, এক বছর তিন মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখায় শিক্ষাজীবন ধ্বংসের মুখে। এ অবস্থায় অনতিবিলম্বে শিক্ষার্থী-কর্মচারীদের ভ্যাক্সিনেশন নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য বক্তারা জোর দাবি জানান। একইসাথে বক্তারা আসন্ন জাতীয় বাজেটে শিক্ষাখাতে ন্যুনতম ২৫ ভাগ বরাদ্দ দেয়ার দাবি জানান।

সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ও অর্থমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মেইলে একটি স্মারকলিপি পেশ করা হয়।

শেয়ার করুন