ডেস্ক রিপোর্ট
২৫ মে ২০২১, ৪:৩৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিনিধি:: দ্রোহ ও প্রেমের কবি ,সাম্যবাদী চেতনার পথ প্রদর্শক কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে লিটল থিয়েটার, সিলেট এর শ্রদ্ধা নিবেদন ।
আজ মঙ্গলবার, ২৫ মে ২০২১, সকাল ১০ টায় সিলেট নজরুল পরিষদের আয়োজনে সিলেটস্থ রিকাবী বাজার অডিটোরিয়াম প্রাঙ্গনে জাতীয় কবির অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় ।
শ্রদ্ধা নিবেদনের সময় লিটল থিয়েটার, সিলেট এর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজ্জ্বল রায়, মিশফাক আহমেদ মিশু, রিপন চৌধুরী, উত্তম কাব্য, মলয় চক্রবর্তী, প্রমূখ।