ডেস্ক রিপোর্ট
২০ মে ২০২১, ৩:৪০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ফিলিস্তিনে ইসরায়েল কতৃক অভ্যাহত হামলা, নির্বিচার গণহত্যার প্রতিবাদ এবং প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
আজ বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১টায় শহরের ১ নং ট্রাফিক মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলার সদস্য সচিব মনজুর আলম মিঠু,জাহেদুল হক, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা সংগঠক শামিম আরা মিনা।
বক্তাগন ফিলিস্তিনে ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার জন্য বিশ্ববাসীর প্রতি আহবান জানান। তারা প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেফতার করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেন।
নেতৃবৃন্দ বলেন আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন আজ দেশের মানুষদের সকল গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করে মানুষের মত প্রকাশে বাঁধা দিচ্ছে। করোনা চিকিৎসার প্রয়োজনীয় আয়োজন নেই, করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের কোন দায়িত্ব সরকার নিচ্ছেনা। তারা গণবিরোধী আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণসংগ্রাম গড়ে তোলার জন্য দেশের সকল মানুষের প্রতি আহবান জানান।