ডেস্ক রিপোর্ট

১৯ মে ২০২১, ৫:০০ অপরাহ্ণ

ফিলিস্তিনে হামলা বন্ধ ও সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে হবিগঞ্জে বামজোটের বিক্ষোভ

আপডেট টাইম : মে ১৯, ২০২১ ৫:০০ অপরাহ্ণ

শেয়ার করুন

তৌহিদুর রহমান পলাশ, হবিগঞ্জ প্রতিনিধি:: ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা ও গণহত্যা বন্ধ এবং প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে হবিগঞ্জে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট।

আজ বুধবার (১৯ মে ২০২১) দুপুর ১২ টায় শহরের আর.ডি হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।

হবিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, হূমায়ুন খানসহ বামজোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলগুলোর জেলা নেতৃবৃন্দ।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, আডঃ রণধীর দাশ চৌঃ, সাংবাদিক শোয়েব চৌধুরী ,আঃ হালিম, বিজ্ঞান আন্দোলনের নেতা আলিফ রায়হান, উপস্থিত ছিলেন ব্যবসায়ি গোলাম আলী খান,উদীচী নেতা আজিজুর রহমান কাউছার, জাহেদ, জাহির, রনজিত প্রমূখ।

সমাবেশে নেতৃবৃন্দ ফিলিস্তিনের জেরুজালেম ও গাজায় ইজরায়েলের আগ্রাসনি বোমা হামলায় শিশু-নারীসহ নিরীহ জনতাকে হত্যার প্রতিবাদ জানান এবং যুদ্ধ বন্ধের দাবি জানান।

নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দেওয়ার দাবি জানান।

শেয়ার করুন