ডেস্ক রিপোর্ট

১৮ মে ২০২১, ১১:৩২ অপরাহ্ণ

সাংবাদিক রোজিনা ইসলাম অবশ্যই ন্যায় বিচার পাবেন: আইনমন্ত্রী

আপডেট টাইম : মে ১৮, ২০২১ ১১:৩২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলাম অবশ্যই ন্যায় বিচার পাবেন। আমি পাবলিক প্রসিকিউশনকে বলেছি- মামলার খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখতে।

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের বাসায় প্রেসক্লাবের প্রতিনিধি দল আইনমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, এটা দুঃখজনক ঘটনা। বিষয়টি সহজেই সমাধান করা যেত। আমার উদ্যোগে রিমান্ড বাতিল ও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়নি। রোজিনা ইসলাম অবশ্যই ন্যায় বিচার পাবেন। তার মামলাটি সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে।

এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করেন প্রেসক্লাবের প্রতিনিধি দল। এ সময় রোজিনা ইসলামের মুক্তি ও দোষীদের শাস্তির দাবি জানান।

 

শেয়ার করুন