ডেস্ক রিপোর্ট
৩০ জুন ২০২২, ১১:৩৭ অপরাহ্ণ
রংপুর প্রতিনিধি:: নড়াইলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে কথিত ধর্মীয় অবমাননার নামে নির্যাতন ও সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকাল ৫ টায় রংপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,রংপুর জেলার সদস্য রাজু বাসফোরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ছাত্র ফ্রন্টের জেলা আহ্বায়ক সাজু বাসফোর।বক্তব্য রাখেন সদস্য জয় বাসফোর,শাফিউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন নড়াইলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে কথিত ধর্মীয় অবমাননার নামে নির্যাতন করা ও সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার অপরাধী ও এর সাথে যুক্ত প্রশাসনকে বিচারের আওতায় আনতে হবে। শিক্ষকদের সামাজিক মযার্দা নিশ্চিত করতে হবে।