ডেস্ক রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ৩:৫০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বঙ্গবন্ধু হত্যাকান্ড, জেলখানায় চার জাতীয় নেতা হত্যাকান্ড, ৩ নভেম্বর খালেদ মোশাররফের ক্যু, ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যূত্থানের সাথে জিয়ার বিশ্বাসঘাতকতা, জিয়ার আমলে সশস্ত্রবাহিনীর অভ্যন্তরে অসংখ্য অফিসার ও সিপাহী হত্যাসহ এসময়কালের ঘটনাবলি নিয়ে ইচ্ছামত মিথ্যাচার করে খুনীদের আড়াল করা ও সত্য ধামাচাপা দেয়া বন্ধ করতে জাতীয় তদন্ত কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে জাসদ সিলেট জেলা ও মহানগর শাখা ।
বঙ্গবন্ধু হত্যাকান্ড ও এর পূর্বাপর ঘটনাবলি নিয়ে এলোপাথারী কথাবার্তা খুনীদের আড়াল করছে, বিভ্রান্তি তৈরি করে বঙ্গবন্ধু হত্যাকান্ডের সুফলভোগী ও বঙ্গবন্ধু হত্যাকান্ডের ধারক-বাহক মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানপন্থার রাজনীতিকেই সুবিধা দিচ্ছে, এই ষড়যন্ত্র- চক্রান্তের রাজনীতিকে প্রতিহত করতে হবে নির্মূল করতে হবে।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলাও মহানগর শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা শাখার সভাপতি জননেতা লোকমান আহমদ এর সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সহ- সভাপতি মজির উদ্দিন আনসার, সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলেমান আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আহমেদুল কিবরিয়া বকুল, কৃষি বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ, মহানগর শাখার নেতা সাইফুল ইসলাম প্রমুখ।