ডেস্ক রিপোর্ট

১৪ মে ২০২১, ৮:০৫ অপরাহ্ণ

ঈদের দিনে হালকা বৃষ্টিতেই জলাবদ্ধতা চট্টগ্রামের নিম্নাঞ্চলে

আপডেট টাইম : মে ১৪, ২০২১ ৮:০৫ অপরাহ্ণ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:: ঈদের দিন হালকা বৃষ্টিতেই চট্টগ্রামের নিম্নাঞ্চলে তৈরি হয়েছে জলাবদ্ধতা। শুক্রবার সকালে ঈদের নামাজের পর ঘণ্টা দুয়েক হালকা বৃষ্টি হয় নগরীতে। এর কিছুক্ষণের মধ্যেই নগরীর চকবাজার, বাকলিয়া, বাদুরতলা, বেপারীপাড়া, রঙ্গীপাড়া, পাঁচলাইশ, হাজিপাড়াসহ নিচু এলাকার রাস্তা পানিতে তলিয়ে যায়।এতে ঈদে ঘর থেকে বের হওয়া মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।

চকবাজার মসজিদে ঈদের নামাজ পড়া মুসল্লি রেদোয়ান হক বলেন, কাকভেজা বৃষ্টিতে নগরীর এমন হাল হলে বর্ষায় কি হবে বন্দর নগরীর। হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে। কিন্তু কোনো সুফল পাচ্ছি না আমরা।

জলাবদ্ধতার ছবি দিয়ে সুজন চৌধুরী নামের একজন তার ফেসবুক ওয়ালে আক্ষেপ করে লিখেছেন, ‌’আহা এটা আমাদের চট্টগ্রাম। রূপে অপরূপ চট্টগ্রাম।’

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মাধ্যমে পাঁচ হাজার কোটি টাকারও বড় একটি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। পানি উন্নয়ন বোর্ডেরও পৃথক আরেকটি প্রকল্প চলমান আছে। কিন্তু নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না কোনো প্রকল্পই। তাই দুর্ভোগও পিছু ছাড়ছে না নগরবাসীর।

শেয়ার করুন