ডেস্ক রিপোর্ট

৭ মে ২০২১, ৯:১১ অপরাহ্ণ

‘খালেদা জিয়ার জীবন সুরক্ষায় সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হোক’

আপডেট টাইম : মে ৭, ২০২১ ৯:১১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কোভিড ও অন্যান্য রোগে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিসিইউতে স্থানান্তরের সংবাদে দেশবাসীসহ আমরাও উদ্বিগ্ন বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব।

বৃহস্পতিবার (৬ মে) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রব এ কথা বলেন। তিনি বলেন, ‘দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশিষ্ট রাজনীতিবিদ খালেদা জিয়ার জীবন সুরক্ষার জন্য জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা প্রয়োজন। তার উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে এবং প্রয়োজনে তাকে বিদেশে প্রেরণ করে সর্বোচ্চ চিকিৎসা সম্পন্ন করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।’

রবের মন্তব্য, ‘দেশবাসীর ন্যায় আমি আশা করছি, সরকার অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবন সুরক্ষার প্রশ্নে উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।’

 

শেয়ার করুন