ডেস্ক রিপোর্ট

২৯ এপ্রিল ২০২১, ৬:০৫ অপরাহ্ণ

মুনিয়া হত্যার বিচারের দাবিতে দেশব্যাপী প্রীতিলতা ব্রিগেডের ভার্চুয়াল প্রতিবাদ

আপডেট টাইম : এপ্রিল ২৯, ২০২১ ৬:০৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কলেজ শিক্ষার্থী মুনিয়া হত্যাকান্ডের প্রতিবাদে ও বসুন্ধরা গ্রুপের এম.ডি সায়েম সোবহান আনভীরকে গ্রেফতারের দাবিতে দেশব্যাপী ভার্চুয়াল প্রতিবাদ করছে প্রীতিলতা ব্রিগেড।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর থেকে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করছে সারাদেশের প্রীতিলতা ব্রিগেডের নেতাকর্মীরা।

এদিকে হবিগঞ্জে প্রীতিলতা ব্রিগেডের উদ্যাগে প্রতীকী মানববন্ধন করা হয়েছে। “অভিলম্বে আনভিরকে গ্রেফতার কর, ভিক্টিম ব্লেমিং বন্ধ কর, এই দায় রাষ্ট্রের, মুনিয়া হত্যার বিচার চাই” এরুপ দাবি দেশব্যাপি ভার্চুয়াল প্রতিবাদ থেকে উত্থাপিত হয়।

এ ব্যাপারে প্রীতিলতা ব্রিগেডের কেন্দ্রীয় সংগঠক নাজিফা জান্নাত বলেন, “অবিলম্বে আনভিরকে গ্রেফতার করে মুনিয়া হত্যাকান্ডের বিচার নিশ্চিত করতে হবে। কোনো গাফিলতি নজরে আসলে রাজপথে লড়াইয়ের বিচার আদায় করা হবে”

শেয়ার করুন