ডেস্ক রিপোর্ট

২৯ এপ্রিল ২০২১, ৭:০৬ অপরাহ্ণ

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে রংপুরে স্মারকলিপি পেশ

আপডেট টাইম : এপ্রিল ২৯, ২০২১ ৭:০৬ অপরাহ্ণ

শেয়ার করুন

রংপুর প্রতিনিধি :: অব্যাহত লোডশেডিং বন্ধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে শ্রমিক অধিকার আন্দোলন এর উদ্যোগে রংপুরের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল ২০২১) বেলা ২ টায় এই স্মারকলিপি পেশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক পলাশ কান্তি নাগ, সদস্য সচিব সুভাষ রায়,সদস্য শফিকুল ইসলাম,আব্দুল জব্বার,শ্রমিক নেতা রেদওয়ান ফেরদৌস, সাংস্কৃতিক কর্মী নাসির সুমন,সাংবাদিক সাইফুল্ল্যাহ খাঁন প্রমুখ।

স্মারকলিপিতে, জনদুর্ভোগ লাঘবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে বিদ্যুৎ বিভাগসহ জেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

শেয়ার করুন