ডেস্ক রিপোর্ট
২৯ এপ্রিল ২০২১, ৩:২৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: এমন তাপদাহ চলবে আরো দুদিন। এরপরই ধারাবাহিক বৃষ্টিতে কমবে তাপমাত্রা। স্বাভাবিক হবে রাজধানীসহ দেশের আবহাওয়া।
এমন বার্তাই দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, সপ্তহজুড়ে চলা এমন গরমে রাজধানীবাসীর প্রাণ এখন ওষ্ঠাগত। তাদের চোখে এখন ভারী বৃষ্টির আকুতি।
উপরে পাখা ঘুরছে বিরতিহীন। তবুও ঘরেই রেহাই মিলছে না গরমের কবল থেকে। সপ্তাহব্যাপী প্রচন্ড তাপদাহের ধকল ছোট্ট শরীর যে আর সইতে পারছে না শিশু নুহাতের ছটফটানি বুঝি সেকথাই বলা চেষ্টা করছে।
বৈশাখের রুদ্রমূতি বাইরে আরো ভয়াবহ। গেল মধ্যরাতের একপশলা বৃষ্টি রাজধানীবাসীর মনে স্বস্তির আশা জাগালেও দিনের তাপমাত্রায় তা উবে গেছে মুহুর্তেই।
ঋতুচক্রে এপ্রিল দেশের উষ্ণতম মাস হলেও বেশ কদিন ধরেই যে অস্বাভাবিক গরম পড়েছে আগামী মাসের শুরু থেকে তা কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।