ডেস্ক রিপোর্ট
২৮ এপ্রিল ২০২১, ৯:১২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: মিরপুর ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোসারাত জাহান মুনিরা হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
রাজধানীর বসুন্ধরা সিটির সামনে বিকেল ৪ টায় অনুষ্ঠিত এই বিক্ষোভে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিখা পিরেগু বলেন, “মুনিরা হত্যাকান্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি এই পুজিবাদী সমাজব্যাবস্থার ভোগবাদী মনোভাবের ফলাফল। ইতিমধ্যেই হত্যাকারী কার্গো ফ্লাইটে দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা দেখছি এই রাষ্ট্র মুনিরাদের হত্যাকারিদেরই স্বার্থ রক্ষায় ব্যাস্ত। দেশে ‘এক দেশ দুই নীতি’ ক্রমেই প্রতীয়মান হচ্ছে। আপন জুয়েলার্সের মালিক সন্তানের বিরুদ্ধে ধর্ষনের বিচার এখনো ঝুলে আছে। অবিলম্বে বসুন্ধরা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভিরকে গ্রেফতার করে মুনিরা হত্যার বিচার না করলে ছাত্র ইউনিয়নে রাজপথেই লড়াই চালিয়ে যাবে।”
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিক্ষোভ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর ও বেসরকারী বিশ্ববিদ্যালয় সংসদের নেতাকর্মীরা।