ডেস্ক রিপোর্ট

২১ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৩৬ অপরাহ্ণ

মাতৃভাষা দিবসে চট্টগ্রাম নগরীতে শিশু কিশোর মেলা’র বর্ণমালা র‌্যালি

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু কিশোর মেলা’র উদ্যোগে চট্টগ্রাম নগরীতে বর্ণমালা র‌্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আজ ২১ ফেব্রুয়ারি,২০২৩, সকাল ৮ টায় কোতোয়ালি মোড় থেকে “আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান গেয়ে বর্ণমালা র‌্যালি শুরু হয়। র‌্যালিতে শিশু কিশোররা নিজেদের হাতে তৈরি রং বেরংয়ের বাংলা অক্ষরের পাশাপাশি পাহাড়ী বিভিন্ন জাতিসত্তার বর্ণমালার প্রতিকৃতি বহন করে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন শিশু কিশোর মেলার সম্পাদক দীপা মজুমদার।

শেয়ার করুন