ডেস্ক রিপোর্ট

২২ এপ্রিল ২০২১, ৫:৪৮ অপরাহ্ণ

মৌলভীবাজারে বিভিন্ন দাবিতে বাসদের মানববন্ধন ও সমাবেশ

আপডেট টাইম : এপ্রিল ২২, ২০২১ ৫:৪৮ অপরাহ্ণ

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি:: বাঁশখালীতে গুলি করে শ্রমিক হত্যায় দায়ী মালিক ও পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, প্রশাসনিক বা পুলিশি তদন্ত কমিটি নয় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা, লকডাউনে সকল শ্রমজীবীদের ১ মাসের খাদ্য ও নগদ ৫ হাজার টাকা দেওয়া, নিম্ন আয়ের শ্রমজীবীদের ওপর প্রশাসনিক নিপিড়ন বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারে বাসদের মানববন্ধন ও সমাবেশ।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।

বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মঈনুর রহমান মগনু এডভোকেট সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ জেলা সদস্য লিটন সুত্রধর, বাসদ নেতা আব্দুর রউফ রুবেল এবং ছাত্র ফ্রন্টের সদস্যবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বাঁশখালীতে নিহতের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে , আহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

বক্তারা মৌলভীবাজার জেলায় করোনা চিকিৎসা আধুনিকায়নে RTPCR ল্যাব স্থাপন করা, সরকারি আইসিইউ স্থাপন করা, সার্বক্ষণিক সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস নিশ্চিত করার দাবী জানান।

 

 

শেয়ার করুন