ডেস্ক রিপোর্ট
১৯ এপ্রিল ২০২১, ৩:৫৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লা ভিক্তিক বিদ্যুৎ প্লান্টে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশ ও সন্ত্রাসীদের নির্বিচারে গুলি চালিয়ে ৫জন শ্রমিক হত্যা ও শত শত শ্রমিক আহতের ঘটনার প্রতিবাদে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন দোয়ারাবাজার উপজেলা উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের উপজেলা শাখার সংগঠক মোঃ আমির উদ্দিন, জায়েদ, উয়াশিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জীবিকার তাগিদে কর্মরত শ্রমিক বকেয়া বেতন পরিশোধ সহ চার দফা দাবিতে আন্দোলন করলে পুলিশ ও বহিরাগত সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালিয়ে ৫জন শ্রমিক হত্যা সহ শত শত শ্রমিকদের আহত করে।
উল্লেখ্য যে, ৫ বছর আগে, ২০১৬ সালে প্রাণ প্রকৃতি ধ্বংস করে কয়লা ভিক্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে আন্দোলনরত গ্রামবাসীর উপর গুলিতে ৪জন জীবন দিয়েছিল। এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই। অবিলম্বে এই হত্যা কান্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি এবং নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।