ডেস্ক রিপোর্ট

১২ এপ্রিল ২০২১, ২:৩৫ অপরাহ্ণ

রাজশাহী নগরীতে পুলিশের এলএমজি চেকপোস্ট

আপডেট টাইম : এপ্রিল ১২, ২০২১ ২:৩৫ অপরাহ্ণ

শেয়ার করুন

রাজশাহী প্রতিনিধি:: এবার রাজশাহী মেট্রোপলিটন এলাকার ১২ থানায় বাড়তি নিরাপত্তার স্বার্থে এলএমজি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

এক প্রশ্নের জবাবে আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সব থানায় রবিবার (১১ এপ্রিল) বিকালেই এলএমজি চেকপোস্ট স্থাপন করা হয়।

বর্তমান পরিস্থিতি ও থানার বাড়তি নিরাপত্তার কথা ভেবে এ চেকপোস্ট বসানো হয়েছে। মূলত অপ্রীতিকর ঘটনা এড়াতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এর আগে দেশের মধ্যে সিলেটে প্রথম এলএমজি চেকপোস্ট বসানো হয়। এরপর দেশের আরও বেশ কয়েকটি জেলায় এলএমজি পোস্ট বসিয়েছে পুলিশ।

শেয়ার করুন