ডেস্ক রিপোর্ট
৭ জুলাই ২০২১, ১:৩০ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক , প্রবীণ বামপন্থী নেতা কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মৃত্যুতে বাসদ কেন্দ্রীয় কমিটি গভীর শোক জানিয়েছে।
মঙ্গলবার ( ০৬ জুলাই ২০২১) রাতে এক বিবৃতিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে খালেকুজ্জামান বলেন,নিজের বিশ্বাস অনুযায়ী কমরেড মুবিনুল হায়দার চৌধুরী আমৃত্যু দেশের শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে নিবেদিত ছিলেন।তাঁর চিন্তার সাথে ভিন্নমত থাকলেও দেশের শ্রমজীবী মানুষের মুক্তির সংগ্রামে তাঁর অবদান আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি।
উল্লেখ্য,কমরেড মুুবিনুল হায়দার চৌধুরী উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস,হৃদরোগ ও ইউরোনাল ট্র্যাকে ক্যান্সার রোগে ভোগছিলেন।গত মার্চ মাসে গোসল করার সময় বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে তাঁর মাথায় আঘাত পান এবং মেরুদণ্ডের হাড় ভেঙে তাঁর হাত-পা অবস হয়ে যায়।তারপর থেকেই গত ৩/৪ মাস ধরে কয়েকবার হাসপাতালে ভর্তি করাতে হয়।সর্বশেষ নিউমোনিয়া প্রকট হলে একটি বেসরকারি হাসপাতালে ৫ দিন লাইফ সাপোর্টে থাকার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তাঁর মৃত্যুতে দেশের শ্রমজীবী মানুষ একজন নিষ্ঠাবান বামপন্থি রাজনৈতিক নেতাকে হারালো।
বিবৃতিতে খালেকুজ্জামান তাঁর দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা ও তাঁর সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। কমরেড মুবিনুল হায়দার চৌধুরী লাল সালাম।