ডেস্ক রিপোর্ট
৬ জুলাই ২০২১, ১:৩২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: খুলনায় করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। করোনায় প্রাণহানির পর এবার বিভাগে শনাক্তের রেকর্ডও ভেঙেছে।
বিভাগে এই প্রথম একদিনে করোনা শনাক্ত হয়েছে সর্বোচ্চ ১ হাজার ৮৬৫ জনের। একই সময়ে মৃত্যু হয়েছে ৪০ জনের। এ নিয়ে বিভাগে প্রাণহানি ১৩০০ ছাড়াল।
মঙ্গলবার (৬ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।