ডেস্ক রিপোর্ট

১২ মে ২০২৫, ১১:১০ অপরাহ্ণ

প্রকৌশলী শফিকুল ইসলাম খানের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

আপডেট টাইম : মে ১২, ২০২৫ ১১:১০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ‘প্রগতিশীল প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতি সমাজ’ এর আহ্বায়ক প্রকৌশলী মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী ইমরান হাবিব, সহ-সাধারণ সম্পাদক ড. আরমানা সাবিহা হক, পরিকল্পনাবিদ ধীমান মল্লিক, স্থপতি মো. শফিক রহমান আজ ১২ মে ২০২৫ এক যুক্ত বিবৃতিতে প্রকৌশলী শফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং অবিলম্বে সন্ত্রাসী হামলায় যুক্তদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, গত ১০ মে ২০২৫ প্রকৌশলী মহাসমাবেশে তিতাস গ্যাসের সাবেক জিএম প্রকৌশলী শফিকুল ইসলাম খান আইইবির গেটের সামনে সন্ত্রাসীদের আক্রমণে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আজ সকাল ১০টায় স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। আইইবি দখলকারীরা পুলিশ ও ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে সচেতন প্রকৌশলী সমাজের গণতান্ত্রিক আইইবি’র দাবি নিয়ে প্রতিবাদী কর্মসূচিতে হামলা চালায়। সেই হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেন প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম খান। যারা হামলায় অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত মামলা ও তদন্ত করে অবিলম্বে বিচার দাবি করছি।

একইসাথে নেতৃবৃন্দ বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী এনে আইইবিতে মত প্রকাশের স্বাধীনতা হরণের তীব্র সমালোচনা করে অবৈধভাবে যারা দখল করে আছে তাদের দখল ছেড়ে দিয়ে অবিলম্বে গণতান্ত্রিক উপায়ে সবার মতামতের ভিত্তিতে নির্বাচন আয়োজন করার দাবি জানান।

শেয়ার করুন