ডেস্ক রিপোর্ট

৩ অক্টোবর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ণ

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান বাম জোটের

আপডেট টাইম : অক্টোবর ৩, ২০২৪ ১০:৪৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাম গণতান্ত্রিক জোট এর কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং নির্বিঘে ধর্মীয় সংখ্যালঘুরা যাতে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে বিষয়ে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে। সভায় দেশের কিছু এলাকায় মন্ডপে ভাংচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে,এর সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

সভায় সারাদেশে বাম প্রগতশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল সংগঠন ও ব্যক্তিবর্গকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরাসরি ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়েছে।

সভায় জানানো হয়েছে, দেশে কোথাও যেতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা সজাগ থাকবে।। এজন্য কমরেড মনি সিংহ সড়কস্থ বাম জোটের অস্থায়ী যোগাযোগ কেন্দ্র মুক্তি ভবনে বিশেষ তথ্য কেন্দ্র খোলা হয়েছে। যে কোন প্রয়োজনে সংশ্লিষ্ট সবাইকে এই কেন্দ্রে তথ্য পাঠাতে ও যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

আজ বিকাল ৫ টায় সিপিবি কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি)’র সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, গনতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সভাপতি আব্দুল আলী উপস্থিত ছিলেন।

সভায় আশুলিয়ায় শ্রমিক হত্যার বিচার, জাতীয় ন্যূনতম মজুরি সহ শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা,নিত্য পণ্যের দাম কমানো, সার্বজনীন রেশন ব্যবস্থা চালু, আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি সাধন করে সারা দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধানে কার্যকর ভূমিকা নেওয়ার জন্য অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় বৃষ্টিতে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও যানজটে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয় অতীতের ক্ষমতাশীলরা উন্নয়নের নামে লুটপাটকেই প্রাধান্য দিয়েছে, যার কারণে জলজট ও যানজট মুক্ত নগর গড়ে তোলা যায়নি। এই অন্তর্র্বর্তীকালীন সরকারের দুই মাস পার হতে চললেও এ বিষয়ে অর্থাৎ যানজট জলজট দূর করায় দৃশ্যমান কোন ভূমিকা দেখা যাচ্ছে না, যা উদ্বেগজনক । সভায় এ বিষয়ে দ্রæত ব্যবস্থা গ্রহণ করে নগরজীবনে স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়।

সভায় আগামী ৫ই অক্টোবর শনিবার অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের বিষয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন