ডেস্ক রিপোর্ট

২৮ আগস্ট ২০২৪, ২:০২ অপরাহ্ণ

ওসমানী বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণেরবারসহ একজন আটক

আপডেট টাইম : আগস্ট ২৮, ২০২৪ ২:০২ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণে স্বর্ণেরবারসহ একজনকে আটক করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকালে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে কাস্টমস গোয়েন্দা ও কাস্টম হাউজের কর্মকর্তারা স্বর্ণের এই চালান জব্দ করেন।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন জাতীয় গোয়েন্দা সংস্থার (এন এস আই) কর্মকর্তারা।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টা ২১ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি- ২৫২) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সেই বিমানে থাকা যাত্রী হোসাইন আহমদ গ্রিন চ্যানেল অতিক্রম করে কনকোর্স হল অতিক্রম করার সময় জাতীয় গোয়েন্দা সংস্থা (এন এস আই) ও শুল্ক গোয়েন্দাদের সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। এ সময় এই বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়।

 

শেয়ার করুন