ডেস্ক রিপোর্ট

২৪ জুন ২০২১, ৮:২৪ অপরাহ্ণ

জয়পুরহাটে তিন কোটি টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার

আপডেট টাইম : জুন ২৪, ২০২১ ৮:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

জয়পুরহাট প্রতিনিধি:: জয়পুরহাটের সীমান্ত দিয়ে ভারতে আড়াই কেজি কষ্টিপাথর পাচারের সময় পাচারকারীদের গ্রেফতার ও মূর্তি টি উদ্ধার করেছে সদর থানার চকবরকত পুলিশ ফাঁড়ী।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেল ৩ টায় জয়পুরহাট সদর থানার চকপাহুনন্দা গ্রামে মোঃ আনোয়ার হোসেন এর বসত বাড়ীর সামনে কাঁচা রাস্তা থেকে দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচারের অভিযোগে তিন জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন, জয়পুরহাট সদর থানার (ভারপ্রাপ্ত) ওসি একেএম আলমগীর জাহান।

গ্রেফতারকৃত আসামীরা হলেন: নওগাঁ জেলা ধামুইরহাট উপজেলা শিকরামপুর গ্রামের বাসিন্দা ঝর্না বেগম (৫০), স্বামী- হাদিবুল ইসলাম, পত্নীতলা উপজেলার খন্দইল গ্রামের মোঃ মমিনুল ইসলাম (২০), খন্দইল গ্রমের মোঃ শামসুজ্জোহা জোহা (২৮), উভয় পিতা- মোঃ চায়না।

জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোঃ মাছুম আহাম্মদ ভূঞা বলেন,কষ্টিপাথরের মূর্তিটি চকবরকত সীমান্ত দিয়ে ভারতে পাচার চালানোর সময় ২.৫ কেজি একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।

তিনি আরও জানা, নওগাঁ জেলার স্থানীয় অভিজ্ঞ স্বর্ণকার ও পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক বিভাগের কর্মকর্তা প্রাথমিকভাবে পরীক্ষা করে বলেন, কষ্টিপাথর মূর্তিটি অনুমানিক মূল্য তিন কোটি টাকা হবে। আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

 

শেয়ার করুন