ডেস্ক রিপোর্ট

২২ জুন ২০২১, ৯:৩২ অপরাহ্ণ

চঞ্চলের কণ্ঠে মান্না দে’র গান

আপডেট টাইম : জুন ২২, ২০২১ ৯:৩২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ছোট ও বড় পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। যেমন তার অভিনয়, তেমন গানেও তিনি পারদর্শী। অডিও গানের পাশাপাশি নিজের অভিনীত সিনেমায়ও গান গেয়েছেন চঞ্চল। এবার এ তারকা কোনো প্রকার বাদ্যযন্ত্র ছাড়াই গাইলেন কিংবদন্তি শিল্পী মান্না দের গাওয়া ‘কাল কিছুতেই ঘুম এলো না’ গানটি।

মান্না দে’র গাওয়া গানটি লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। সুর প্রভাস দের।

কোনো বাদ্যযন্ত্র ছাড়াই খালি গলায় গাওয়া গানটি প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রকাশের সাথে সাথে ভাইরাল হয়ে যায় গানটি। প্রশংসায় ভাসাতে থাকেন চঞ্চল চৌধুরীকে।

এমনিতেই অভিনয়ের পাশাপাশি চঞ্চল ভক্তরা তার গায়কিরও ভক্ত। খালি গলায় গানটি গাওয়ায় ভক্তরা আরও মুগ্ধ হয়েছেন এ অভিনেতার প্রতি। বিষয়টি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া কাল কিছুতেই ঘুম এলো না গানটিআমার অসম্ভব প্রিয়। তাই হুট করেই গাওয়া। খালি গাওয়া এ গানটিও যে দর্শকরা এতোটা গ্রহণ করবেন বুঝতে পারিনি।’

এর আগে অক্টোবরে ‘যুবতী রাধে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন চঞ্চল চৌধুরী। সেই গানে যৌথভাবে আরও কণ্ঠ দেন অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন। গানটি ইউটিউবে ব্যাপক আলোড়ন তোলে।

শেয়ার করুন