ডেস্ক রিপোর্ট

২২ জুন ২০২১, ৯:২২ অপরাহ্ণ

ব্যাটারি রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল শ্রমিক সমাবেশ

আপডেট টাইম : জুন ২২, ২০২১ ৯:২২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সারাদেশে ব্যাটারি রিকশা ও ভ্যান চলাচল বন্ধের অযৌক্তিক, গণবিরোধী ও তুঘলকি সিদ্ধান্ত প্রত্যাহার করে ৫০ লাখ মানুষের আত্মকর্মসংস্থান ও ২.৫ কোটি মানুষের জীবন-জীবিকা রক্ষা এবং নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে এবং নিরাপদ ব্রেক ও গতি নিশ্চত করে ব্যাটারি রিকশা, ইজিবাইকসহ যান্ত্রিক যানবাহনের লাইসেন্স দ্রুত প্রদান করার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

আগামীকাল ২৩ জুন ২০২১ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ।

রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আহুত আগামীকালের সমাবেশে  শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদ এর আহ্বায়ক খালেকুজ্জামান লিপন ও সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন এক বিবৃতিতে দেশব্যাপী ঘোষিত আগামীকালের কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন