ডেস্ক রিপোর্ট
৯ জুন ২০২৪, ৮:৪৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হাই-ভোল্টেজ দ্বৈরথ শুরুর আগেই পূর্বাভাস সত্যি প্রমাণ করে নিউইয়র্কে দেখা মিলল বেরসিক বৃষ্টির। নির্ধারিত সময়ের আগে যদিও বৃষ্টি থেমে যায়, তবে বৈরি আবহাওয়ার কারণে কিছু সময় পিছিয়ে দেওয়া হয় টস। অবশেষে টস হয়েছে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বে টস জেতা মানেই যেন ফিল্ডিং নেওয়া অবধারিত। আজও ব্যতিক্রম হলো না। টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন পাক অধিনায়ক বাবর আজম।