ডেস্ক রিপোর্ট

১৭ জুন ২০২১, ৪:৫৬ অপরাহ্ণ

মানিকগঞ্জে বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা

আপডেট টাইম : জুন ১৭, ২০২১ ৪:৫৬ অপরাহ্ণ

শেয়ার করুন

মানিকগঞ্জ প্রতিনিধি:: “নারী পুরুষে বৈষম্য হ্রাস করি, নারীবান্ধব সমাজ গড়ি”। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর আয়োজনে আজ সকাল ১১.০০-১.০০ ঘটিকা পর্যন্ত বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে মানিকগঞ্জ সিংগাইর অঞ্চলের গোলড়া আবাসন ১ও ২ এর কমিউনিটি পর্যায়ে সংলাপ মতবিনিময় ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গোলড়া নারী উন্নয়ন সমিতির সভাপতি বেগম ছাহারা খাতুনের সভাপতিত্বে ও বারসিক প্রকল্প সহায়ক রিনা আক্তার এর সঞ্চালনায় কর্মসূচির ধারণাপত্র পাঠ করেন বারসিক প্রকল্প সহায়ক আছিয়া আক্তার। আলোচনায় অংশগ্রহণ করেন সিংগাইর পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর জনাব পারুল আক্তার।সংলাপে আরো অংশগ্রহন করেন সংগঠনের নারী নেত্রী সুফিয়া আক্তা,আয়শা খানম প্রমুখ।

সংলাপ ও মতবিনিময় বলা হয় পারিবারিক ও সামাজিকভাবে এখন ডিজিটাল কায়দায় নারী নির্যাতন ও বাল্য বিবাহ হচ্ছে। নারীরা সংগঠিত না হলে এগুলো রোধ করা সম্ভব নয়। আসুন ঐক্যবদ্ধ হই, বেশিকরে পরিবেশবান্ধব গাছ লাগাই নিজে বাঁচি দেশকে বাঁচাই পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখি।

 

শেয়ার করুন