ডেস্ক রিপোর্ট

১৬ জুন ২০২১, ৬:০২ অপরাহ্ণ

জয়পুরহাটে গাঁজা,ফেন্সিডিলসহ নারী মাদক কারবারী গ্রেফতার

আপডেট টাইম : জুন ১৬, ২০২১ ৬:০২ অপরাহ্ণ

শেয়ার করুন

জয়পুরহাট প্রতিনিধি :: জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা পুলিশ কর্তৃক বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামের একটি বসত বাড়ি থেকে ২ কেজি শুকনা গাঁজা, ৩২ বোতল ফেন্সিডিল, ২১ পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইঞ্জেকশন উদ্ধার পূর্বক একজন নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পাঁচবিবি থানার এসআই মোঃ গোলাম মোস্তফা।

বুধবার (১৬ জুন) দুপুরে জয়পুরহাটে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে আটাপাড়া ইউনিয়ন এলাকায় থেকে এক নারী মাদক ব্যবসায়ী কে পাঁচবিবি থানা পুলিশ।

গ্রেফতারকৃত হলেন, জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামের বাসিন্দা, মোছাঃ মনোয়ারা বেগম বুচি (৪৫), স্বামী- মোঃ আজাদ হোসেন।

পাঁচবিবি থানার এসআই মোঃ গোলাম মোস্তফা বলেন একটি গোপন সংবাদের ভিত্তিকে জানতে পারে যে, পাঁচবিবি থানার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামের একটি বাড়িতে একজন মহিলা মাদকদ্রব্য বিক্রয় করছে।

সেখানে আমাদের উপস্থিতি দেখে পালানোর চেষ্টা করলে আটক করে বাড়ি তল্লাসী করে ২ কেজি শুকনা গাঁজা, ৩২ বোতল ফেন্সিডিল, ২১ পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইঞ্জেকশন উদ্ধার হয়।

শেয়ার করুন