ডেস্ক রিপোর্ট

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৯ অপরাহ্ণ

সংরক্ষিত আসনে জাপার মনোনয়ন পেলেন সালমা ইসলাম ও নূরুন নাহার

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১১:৫৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ২ জনকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। দলটির পক্ষ থেকে সালমা ইসলাম ও নূরুর নাহার বেগমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড সালমা ইসলাম ও নূরুন নাহারকে মনোনয়ন প্রদান করেছে।

উল্লেখ্য, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। এর মধ্যে এবার জাতীয় পার্টি পাচ্ছে ২টি আসন। বাকি ৪৮টি আসন পাচ্ছে আওয়ামী লীগ।

শেয়ার করুন