ডেস্ক রিপোর্ট
৬ জুন ২০২১, ৬:১৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: হবিগঞ্জ জেলার সকল রুটে গণপরিবহনে যাত্রী হয়রানি রোধে এবং ব্যাটারী চালিত টমটম গাড়িতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সহ ৩ দফা দাবিতে হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদ এর স্মারকলিপি প্রদান।
রবিবার, ৬ই জুন, ২০২১,বেলা ১১টায় হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয় ।
সকল রুটে যাত্রী হয়রানি বন্ধ এবং ব্যাটারী চালিত টমটম ভাড়া ৫ টাকা হারে পুনঃনির্ধারণ করা হবে মর্মে জেলা প্রশাসক ইসরাত জাহান যাত্রী কল্যাণ পরিষদ নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক এস এম ফরহাদ আহমেদ চৌধুরী, সদস্য সচিব শাহ জালাল উদ্দিন জুয়েল , যুগ্ম আহ্বায়ক হেলালুর রহমান সহ যাত্রী কল্যাণ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।