ডেস্ক রিপোর্ট

৪ ডিসেম্বর ২০২৩, ৩:৫২ অপরাহ্ণ

গুলিস্তানে আ.লীগ পার্টি অফিসের পাশে বাসে আগুন

আপডেট টাইম : ডিসেম্বর ৪, ২০২৩ ৩:৫২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন পীর ইয়ামেনী মার্কেটের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে খবর আসে গুলিস্তান মাঠের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই খবরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্দেশ্যে পাঠানো হয়েছে। পরে ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

প্রাথমিকভাবে এ ঘটনায় তিনি হতাহত সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি।

বাসটি তানজিল পরিবহনের বলে জানা গেছে।

শেয়ার করুন