ডেস্ক রিপোর্ট

১৩ নভেম্বর ২০২৩, ৯:১০ অপরাহ্ণ

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এম.সি কলেজ শাখার একাদশ কমিটি গঠন

আপডেট টাইম : নভেম্বর ১৩, ২০২৩ ৯:১০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এম.সি কলেজ শাখার দশম কাউন্সিল আজ ১৩ নভেম্বর’২৩ সংগঠনের রাজা ম্যানশনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এম.সি কলেজ শাখার সংগঠন সুমিত কান্তি দাস পিনাকের সভাপতিত্বে ও আ.ন.ম।

মিসবাহ খানের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন সংগঠন নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস,সাধারণ সম্পাদক বুশরা সুহেল প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ বলেন,এমসি কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দীর্ঘদিন ধরে শিক্ষার অধিকার আদায়ে লড়াই সংগ্রাম পরিচালনা করছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানামুখী সমস্যা ও কলেজের অভ্যন্তরীণ শিক্ষার সংকট নিয়ে আন্দোলনের পাশাপাশি উন্নত নীতি নৈতিকতা ছাত্রদের মধ্যে নিয়ে যাচ্ছে। একদিকে যখন দেশে একটি ফ্যাসিবাদী শাসন চেপে বসেছে, অন্যদিকে ক্রমাগত সংকুচিত হচ্ছে শিক্ষার অধিকার। তাই শিক্ষার অধিকার রক্ষা এবং ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তুলতে হবে। এই লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এম সি কলেজ শাখার কাউন্সিল। ”

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট একাদশ কলেজ কমিটি গঠিত হয়।

আহ্বায়ক: সুমিত কান্তি দাস পিনাক, সাধারণ সম্পাদক: আ.ন.মিসবাহ খান, সদস্য :১.কিশোর কুমার দাস, ২.মোঃইমন, ৩.বিশাল গৌড়,  ৪.মনি দাস,  ৫.প্রীতম সূত্রধর।

শেয়ার করুন