ডেস্ক রিপোর্ট

১২ নভেম্বর ২০২৩, ২:২৯ অপরাহ্ণ

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট টাইম : নভেম্বর ১২, ২০২৩ ২:২৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: রাজধানীর মিরপুর-১০ নম্বরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

রোববার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিস বাসে আগুন লাগার সংবাদ পায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ১টার দিকে মিরপুর-১০ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুনের সংবাদ আসে আমাদের কাছে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ২টি ইউনিট যাচ্ছে।

শেয়ার করুন